হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাজনগরে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর থানার পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়িকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের জালালপুর গ্রামের রাজন দাসের বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় ১০০টি তাস ও নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। 

আটক ব্যক্তরা হলেন বাবুল মিয়া (৪২), শামসুল মিয়া (৪৫), শাবুদ্দিন  (৫০) তসকির মিয়া (৩৫), এরশাদ মিয়া  (৫০), সুনাম মিয়া (৫৫) ও বিলাল মিয়া  (৫০)। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সান্টু চন্দ্র দেব ও সোহরাব হোসেন এই অভিযান পরিচালনি করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিন জুয়াড়ি পালিয়ে যান। এ ঘটনায় আটক সাতজন ও পালিয়ে যাওয়া তিনজনের বিরুদ্ধে জুয়া আইনে রাজনগর থানায় মামলা করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। রাজনগরে জুয়া বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত