হোম > সারা দেশ > সিলেট

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, ‘কিছু সময় আগে কল পেয়ে আমাদের দুটি ইউনিট পীর মহল্লায় গিয়েছে সাবেক কাউন্সিলরের বাসার আগুন নেভাতে। আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।’

পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে যায়।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব ৫ আগস্টের পর থেকে পলাতক।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত