হোম > সারা দেশ > সিলেট

৫ মামলায় রাতে গ্রেপ্তার হয়ে দুপুরে জামিন শ্রমিকনেতার, শহরে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

জামিনে মুক্তির পর জাকারিয়া আহমদকে নিয়ে শ্রমিকদের আনন্দ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ পাঁচ মামলায় গতকাল সোমবার রাতে গ্রেপ্তার হয়ে আজ মঙ্গলবার দুপুরে জামিন পেয়েছেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। পরে শ্রমিকেরা তাঁকে নিয়ে নগরে আনন্দ মিছিল বের করেন।

জাকারিয়া মঙ্গলবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান। এর আগে সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাঁকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক জামিন মঞ্জুর করলে আদালতের সব প্রক্রিয়া সম্পন্ন করে তিনি মুক্তি লাভ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। এ ছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখিয়ে শ্রমিকদের ব্যবহার করে কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলেও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত