হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মকসুদপুর গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল জলিল ওই গ্রামের মৃত আবদুল করিমের পুত্র।  

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, ওই গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্য বিরোধ চলে আসছিল। এরই জেরে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আবদুল জলিল। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

চম্পক ধাম আরও জানান, সংঘর্ষে বর্শার আঘাতে আবদুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত