হোম > সারা দেশ > সিলেট

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেটে জব্দ চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনি ও আজ রোববার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সিলেটে জব্দ চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবণ, গরুর মাংস, মদ, বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানি মালামাল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ ১১ টাকা।

সিলেটে জব্দ চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক আটক চোরাচালানি মালামালগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত