হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

নবীগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের ম্যুরাল। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ শহরের শেরপুর রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে নবীগঞ্জ-শেরপুর সড়কে সালামতপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেখ মুজিবের ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের সদস্যসচিব রায়েছ চৌধুরীর নেতৃত্বে উপজেলা যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী নবীগঞ্জ-শেরপুর সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত বুধবার রাতে ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ে সারা দেশ। এরই জেরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সংবলিত ফলক ভাঙচুর করা হয়।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত