হোম > সারা দেশ > সিলেট

সিলেটে যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের আব্দুল মালেক আমিনের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রাত পৌনে ১০টায় সিলেট নগরের মদিনা মার্কেটের সামনে অভিযান চালায়। পরে তাকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

আজ শুক্রবার বিকেলে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও ওই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত