হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকচাপায় নিহত ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে ট্রাকচাপায় দুজন মারা গেছেন। গতকাল সোমবার রাতে সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।

পুলিশ জানায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের একপাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জব্দ করা হয়েছে ট্রাক। তবে চালক পালিয়ে গেছেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত