হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ মদসহ সেনাবাহিনীর হাতে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরসুর এলাকার শ্রীমঙ্গল ক্লাব থেকে এসব জব্দ করা হয়। এ সময় ৩৪৫ ইউএস ডলার, ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করা হয়।

এ সময় উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও মিঠুন পালকে (৩০) আটক করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। আটক মিঠুন পালকে শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর মেজবা বলেন, মিঠুন পাল গতকাল মদ পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করেন। পরে তিনিও এলাকাবাসীর হাতে জখম হন। মদ কোথা থেকে পান করেছেন জানতে চাইলে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য বলে জানান। সেখানে অভিযান চালালে অবৈধ মদসহ অন্যান্য দ্রব্য জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত