হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাজনগরে আগামীকাল ৭ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

প্রতিনিধি

রাজনগর (মৌলভীবাজার): রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ৩৩ কেভি (কিলো ভোল্ট) লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল মঙ্গলবার (২৯ জুন) রাজনগর উপজেলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি রাজনগর জোনাল অফিসে সূত্রে জানা যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ৩৩ কেভি (কিলো ভোল্ট) লাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩টায় মেরামত কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিষয়টি গ্রাহকদের জানানোর জন্য রাজনগরে মাইকিং করা হয়েছে।

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি রাজনগর জোনাল অফিসের ডিজিএম মো. গিয়াস উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ২টা থেকে ৩টার মধ্যে কাজ শেষ করে ফেলবে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত