হোম > সারা দেশ > সিলেট

চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে দিলীপ ভৌমিক নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার উপজেলার দেওরগাছ ইউমিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দিলীপ ভৌমিক (৫০) ওই এলাকার মদন ভৌমিকের ছেলে। তিনি চানপুরে চা বাগানে শ্রমিকের কাজ করতেন।

দেওরগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে দেন দিলীপ ভৌমিক। রাত ১০ টায় পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পাননি।

পরে দরজা ভেঙে দেখতে যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাত ১১টার দিকে থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) গোলাম মোস্তফা লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত