হোম > সারা দেশ > সিলেট

শাহজালালের মাজার জিয়ারতে যাওয়ার পথে ট্রাকচাপায় ৩ নারী নিহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তাঁরা সবাই কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় মুক্তা আক্তার (৫৫), সোহেল (৩৫), আনোয়ারা খাতুন (৬০), পরান মিয়া (১৩), মনি (১৭), মামুন মিয়াসহ (২১) অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে একটি পিকআপ ভ্যান ১৫ জন যাত্রী নিয়ে সিলেট হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, মরদেহগুলো উদ্ধার করে সকালেই হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত