হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাজনগরে চা-বাগান থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে জসীন্তা মুন্ডা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাজনগর থানা-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার করিমপুর চা-বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

করিমপুর চা-বাগানের উত্তর লাইনের ১ নম্বর মুন্ডা টিলার অনিল মুন্ডার মেয়ে ওই তরুণী। তিনি বাগানে চা-পাতা তোলার কাজ করতেন। 

স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল ৯টায় করিমপুর চা-বাগানের শ্রমিকেরা ১ নম্বর সেকশনে লেবেক শিরীষগাছে ওই তরুণীর মরদেহ ঝুলে থাকতে দেখেন। মরদেহ দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দেন তাঁরা। পরে রাজনগর থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়াসিফ হক বলেন, ‘সকাল ১০টার সময় আমি খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করি।’ 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত