হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

গ্রেপ্তার ফখরুল ইসলাম মতছিন। ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে দেওকলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া।

ওসি বলেন, গ্রেপ্তার মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ বিকেলে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের মার্চ মাসে ফখরুল ইসলাম মতছিনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তিনি জামিন নিয়ে কারাগার থেকে মুক্তি পান।

মতছিন দেওকলস দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি। দুই বছর আগে তাঁর বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছিল।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত