হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবিগঞ্জ মহাসড়কে ৩ ওয়াচ টাওয়ার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ওয়াচ টাওয়ার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনটি ওয়াচ টাওয়ার স্থাপন করেছে জেলা পুলিশ। মাধবপুর, অলিপুর ও শায়েস্তাগঞ্জে স্থাপিত এই টাওয়ারগুলো থেকে মহাসড়কে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর ঘিরে মহাসড়কে যানজট ও অপরাধ প্রবণতা বেড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে এবং দ্রুত ব্যবস্থা নিতে ওয়াচ টাওয়ারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ওয়াচ টাওয়ারে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজটের কারণ ও অপরাধমূলক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে পারবেন।

এ ছাড়া মাইক্রোবাসের চালকদের জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে বিশেষ নম্বর দেওয়া হয়েছে। যেকোনো সমস্যা হলে চালকেরা এই নম্বরে যোগাযোগ করলে পুলিশ দ্রুত সহায়তা করবে। পুলিশের এই উদ্যোগে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত