হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পৃথক স্থানে দুই লাশ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিক ও এক সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধারের ঘটনা ঘটে। 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোক মারফত খবর পেয়ে আজ বিকেলে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া ছড়া থেকে রাম রতন রবি দাশ (৩৫) এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে।’ 

পুলিশ জানায়, রাম রতন শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। 

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন নেই। তবে শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে। ঘটনাস্থল এলাকায় একটি সাপ দেখেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, রাম রতনকে সাপেও কামড় দিতে পারে। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’ 

এদিকে গতকাল রাতে শ্রীমঙ্গল ভুনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় অবস্থিত অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের একটি ভবন থেকে ওই প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রউফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ওই ভবনের একটি কক্ষে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল মরদেহ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়, সেখানে লিখা আছে-আর্থিকভাবে ঋণগ্রস্ত ও স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকায় তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন। আব্দুর রউফের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার থাওইল গ্রামে। তাঁর বাবার নাম মো. নওশের আলী। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি অপমৃত্যুর মামলা হলেও বিষয়টি তদন্তাধীন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত