হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা ২ দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি

সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক সুমন ভূঁইয়া। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ছাড়াও সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ্ইয়া সোহেল, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও অ্যাডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ। 

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ফেরার পথে সিলেট নগরের ঝেরঝেরিপাড়া এলাকা থেকে আব্দুল আহাদ খান জামালকে আটক করে পুলিশ।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত