হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্টে সুনামগঞ্জ-সিলেট হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও একই গ্রামের কওছর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।

এ সময় লেগুনার চালক নাইম (১৮) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অমিত সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেটগামী নম্বর বিহীন লেগুনার সঙ্গে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত