হোম > সারা দেশ > হবিগঞ্জ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াখানী মহল্লায় পৈতৃক বসতভিটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ মিয়া (৪০) দোয়াখানী মহল্লার মৃত কিম্মত আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুনেদ মিয়া (২৫) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক বসতভিটা নিয়ে নওশাদ মিয়া ও জুনেদ মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আজ সকালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জুনেদ মিয়ার ছুরিকাঘাতে নওশাদ মিয়া গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নওশাদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জের ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত