হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আসামি ৪৮ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। 

গত বুধবার রাতে আন্দোলনে নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলি বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলায় দায়ের করেন। 

মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের। 

এজাহার সূত্রে জানা গেছে, নিহত তাজ উদ্দিন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন তাজ উদ্দিন। তিনি ছাড়াও এদিন গোলাপগঞ্জের আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মোট ছয়জন নিহতের ঘটনায় গোলাপগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত