হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারে, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন ও শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশন থেকে রেলের বিপুল সংখ্যক টিকিটসহ কালোবাজারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ ও নোয়াপাড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ৪৫টি অনলাইন টিকিটসহ কালোবাজারি চক্রের তিন জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বুলাইয়া গ্রামের মো. জামাল মিয়া (৪২), শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার শিপন চৌধুরী (৩১) ও দক্ষিণ বড়চর এলাকার মো. আব্দুল কাইয়ুম (৫৫)।  

র‍্যাব- ৯ এর সহকারী পুলিশ সুপার ( মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটকদের মামলা দিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত