হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৪৫) নামের এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। গতকাল রোববার সন্ধ্যার ওই দুর্ঘটনায় আহত বাসচালক আজ সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

নিহত আতাউর রহমান রংপুরের তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি সাগরিকা পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তাতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা ছিল আশঙ্কাজনক। আজ সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরিকা পরিবহনের চালক আতাউরের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, প্রচণ্ড গরমে সড়কের বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় গতকাল সড়ক পিচ্ছিল হয়ে গিয়েছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দুই বাসচালকসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ ভোরে সাগরিকা পরিবহনের চালক আতাউর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত