হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

আহত সাংবাদিক শাহজাহান আহমদ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে এম শাহজাহান আহমদ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

শাহজাহান ‘দৈনিক রূপালী বাংলাদেশ’–এর মৌলভীবাজার প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে শাহজাহান বের হন। তখন মসজিদের বাইরে ওঁৎ পেতে থাকা মাস্ক পরা সাত-আটজন যুবক হঠাৎ শাহজাহানের ওপর হামলা চালান। তাঁকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যান তাঁরা। তবে কী কারণে হামলা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা হসপিটালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত