হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে ডাকাতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার বিকেলে তাঁকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা আজকের পত্রিকাকে বলেন, নজরুল ইসলাম একজন চিহ্নিত ডাকাত। ২০১৩ সালের একটি ডাকাতি মামলায় তিন বছর আগে তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা দণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজার রায় হয়। এরপর থেকে তিনি পলাতক।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত