হোম > সারা দেশ > সিলেট

আজকের পত্রিকার বর্ষপূর্তিতে বন্যার্তদের খাবার ও ওষুধ বিতরণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগরে দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় রাজনগর উপজেলার সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের নির্ধারিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা এক শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিভিন্ন প্রকার ভিটামিন, আয়রন ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমান, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম ময়ূর, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এম খছরু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক চিরঞ্জীব দত্ত, সৈয়দ মুজতবা আলী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোস্তফা বকস, দৈনিক আজকের পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন, অর্জুন দাস প্রান্ত প্রমুখ।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত