হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে গুলিতে কিশোর নিহত, লাশ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিতে নিহত কিশোর পারভেজ হোসেন সাদ্দাম (১৫) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে। আহত অপরজন একই এলাকার ছাদেক আলীর ছেলে ছিদ্দিক রহমান ওরফে ছিদ্দিক আলী (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিন মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারভেজ হোসেন সাদ্দাম বিএসএফের গুলিতে মারা গেছে। তার লাশ বিএসএফ নিয়ে গেছে। আর সিদ্দিক আলী চিকিৎসাধীন আছে।’ 

বিষয়টি জানতে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ বলেন, ‘দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্যে গুলি চালায়। এতে দুজনই আহত হন। তখন কিশোর সাদ্দামকে তাঁরা ধরে নিয়ে যায়। পরে সাদ্দাম আহত অবস্থায় মারা যান। গুলিবিদ্ধ ছিদ্দিককে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত