হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাজনগরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ 

রাজনগর, (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তুলাপুর গ্রামের নূর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)। আহতরা হলেন—জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মো. লুৎফুর রহমান (৪৫), ঝুনুর ও চেমাই দাস। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আজ রাজু দাশের লোকজন বিরোধপূর্ণ জায়গায় গাছ রোপণ করতে আসলে ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাঁর ওপরও হামলা করে রাজু দাশের লোকজন। হামলায় ইউপি সদস্যের সঙ্গে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হন। আহত হেলাল মিয়া ও কাজল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ইউপি সদস্য লুৎফুর মিয়া বলেন, ‘ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য আমি সালিস করি। আজ রাজু দাশের লোকজন জোরপূর্বক জমি দখল করতে আসলে সালিস হিসেবে আমি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজু দাশের লোকজন উত্তেজিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সালিস পক্ষের দুজন নিহতসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।’

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুলেমান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমি আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।’ 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’ 

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত