হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেটের জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে সিলেটের বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ছয় যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে অটোরিকশাচালকের অবস্থা গুরুতর।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত