হোম > সারা দেশ > সিলেট

হরতালে শাবিপ্রবিতে ‘অনলাইনে’ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত 

শাবিপ্রবি প্রতিনিধি

হরতাল, অবরোধ ও ধর্মঘটের মতো কর্মসূচিতে ‘অনলাইনে’ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে, পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের যেকোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণের বাইরে থাকলে তখন ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে না। সেটা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।’ 

এ ছাড়া যেসব বিভাগে ব্যবহারিক ক্লাস আছে তা পরবর্তীতে সশরীরে নিতে হবে বলে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত