হোম > সারা দেশ > সিলেট

আজমিরীগঞ্জে গরুর ঘাস খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

আজ শুক্রবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ বাজার গ্রামের গয়েনহাটীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার  গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে পশ্চিমভাগ গ্রামের গয়েনহাটীর সামছু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই গ্রামের মিজান মিয়ার লোকজনের কথা-কাটাকাটি হয়। 

আজ দুপুর ১২টার দিকে মিজান মিয়ার বাড়ির সামনে মাটিকাটা মাঠে দুই পক্ষের শিশু-কিশোরেরা ফুটবল খেলতে নামলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে পশ্চিমভাগ বাজারে মিজান মিয়ার পক্ষের আইন উদ্দিনের সঙ্গে সামছু মিয়ার পক্ষের জলিল মিয়ার মধ্যে তর্ক বাধে। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী ও বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, গতকাল গরুকে ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্য বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে আজ শিশুদের ফুটবল খেলা নিয়ে পুনরায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত