হোম > সারা দেশ > সিলেট

এমপি হয়ে কত টাকা বরাদ্দ পাই, ফেসবুকে সবাইকে জানিয়ে দিই: ব্যারিস্টার সুমন 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘কোন এমপি কত টাকা বরাদ্দ পেয়েছেন তা আগে কেউ জানেননি। আমি এমপি হওয়ার পর আমার এলাকাসহ সারা দেশের মানুষ জানতে পারছে। সরকার থেকে টাকা বরাদ্দ পাওয়ার পরই–আমি ফেসবুকে সবাইকে জানিয়ে দিই। এলাকার কাজ হবে নগদে বাকিতে নয়।’

আজ শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘শিক্ষা ছাড়া এলাকায় উন্নয়ন করা সম্ভব নয়। টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দেওয়া যাবে না।’ এ সময় তিনি টাকার অভাবে যারা (অভিভাবক) লেখাপড়া করাতে পারছেন না, তাদের তার সঙ্গে (সংসদ সদস্য) যোগাযোগ করতে বলেন। 

মামুন খান ইমুর সভাপতিত্বে তিনি আরও বক্তব্য দেন আব্দুল কাইয়ুম, আসাদুজ্জামান লিটন, শামীম খান মেম্বার, সাইফুজ্জামান চৌধুরী, কাউসার আলী, এনামুল হক প্রমুখ। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত