হোম > অর্থনীতি

বেসরকারি ব্যাংকগুলোর ডিভিডেন্ড বিতরণের শর্ত শিথিলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঋণ পরিশোধের ক্ষেত্রে ২০২৪ সালে ডেফারেল (বিলম্ব পরিশোধ) সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলোর জন্য ডিভিডেন্ড বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই নিষেধাজ্ঞা শিথিলের দাবি তুলেছে বেসরকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। তারা মনে করছে, ২০২৪ সাল পর্যন্ত এই শর্ত শিথিল করা উচিত এবং নতুন নিয়মগুলো ২০২৫ সাল থেকে কার্যকর হওয়া উচিত।

গতকাল মঙ্গলবার বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল গভর্নরকে অনুরোধ জানায়, যাতে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলো ২০২৪ সালে ডিভিডেন্ড বিতরণ করতে পারে।

১৩ মার্চ বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে জানায়, ২০২৪ সালের জন্য ডিভিডেন্ড বিতরণের ক্ষেত্রে ২০২১ সালের নির্দেশনা অনুসরণ করতে হবে। সেই নির্দেশনায় ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলোর জন্য স্টক ডিভিডেন্ড দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে, যার ফলে এই ব্যাংকগুলো ২০২৪ সালে কোনো ডিভিডেন্ড বিতরণ করতে পারবে না।

বিএবি নেতাদের মতে, শর্ত শিথিল হলে ডেফারেল সুবিধা গ্রহণকারী ব্যাংকগুলো তাদের শেয়ারহোল্ডারদের আরও আকৃষ্ট করতে সক্ষম হবে এবং সামগ্রিকভাবে ব্যাংক খাতের শক্তিশালী অবস্থান নিশ্চিত হবে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল