হোম > অর্থনীতি

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসায় বছরে ব্যয় করে ৫০০ কোটি ডলার

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ফাইল ছবি

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে ৫০০ কোটি ডলারের বেশি খরচ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশিদের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার ডেটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

গভর্নর বলেন, এই খরচের একটি বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয়। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি হয়। এ সমস্যা সমাধানের জন্য একটি আইনি কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমাদের ডলার খরচ কমাতে সবার চেষ্টা দরকার। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা নেই।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল