হোম > শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: সাড়ে ১৯ হাজার শিক্ষক নিয়োগের অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি) সাড়ে ১৯ হাজার শিক্ষককে নিয়োগের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষকদের পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক সুপারিশ করেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট দূর করতে ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে এনটিআরসিএর মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগে অনুমতি দেওয়া হলো। 

এতে আরও বলা হয়, পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য/আপত্তি পাওয়া গেলে ওই সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

এর আগে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদ ৯৬ হাজার ৭৩৬টি। কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে তিন গুণ কম আবেদন পড়ে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র ২৩ হাজার ৭৩২টি।

আরও খবর পড়ুন:

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা