হোম > বিনোদন > বলিউড

ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের সঙ্গে নিজেকে মেলালেন শিল্পা

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। চুপ করে ছিলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ১৮ অগস্ট বুধবার ফের যোগ দিলেন কাজে। ড্যান্স রিয়েলিটি শো-র সেটে তাঁর দেখা মিলল। সোনি টিভিতে ইতিমধ্যেই ‘সুপার ডান্সার ৪’-এর সেই পর্বের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ছোট ড্যান্স পারফরমেন্স-এ মাতিয়ে দিয়েছেন এক প্রতিযোগী। যা দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পা। কোনওরকমে নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই বলিউড তারকা।

রীতিমতো উঁচু গলায় বলেন, ‘এখনও ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তাঁর অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।’ অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতির বিচারে কোথাও গিয়ে রানির জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা।

আসলে রাজ কুন্দ্রার মামলা সংক্রান্ত সমস্ত কিছুর প্রভাব স্বাভাবিকভাবেই এসে পড়েছে শিল্পার ওপর। কটাক্ষ, বিদ্রুপের শিকার তাঁকে হতে হচ্ছে। তাঁর ছোট ছেলের ওপর যেন এসবের প্রভাব না পড়ে তাই সবার কাছে তাকে যেন এসব ব্যাপার থেকে দূরে রাখা হয় বলে বলেছিলেন। সব মিলিয়ে রানির জীবনযুদ্ধ নিয়ে মঞ্চে ওই পারফরমেন্স দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি শিল্পা। ইতিমধ্যেই শিল্পার সেই প্রোমো ভাইরাল হয়েছে।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো