হোম > বিনোদন > বলিউড

বাদশার কপালে চিন্তার ভাঁজ

ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।

সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।

বাড়িতে ভিড় নয়

অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।

শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।

কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো