হোম > বিনোদন > বলিউড

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি এ আর রাহমান

এ আর রাহমান। ছবি: সংগৃহীত

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এ আর রাহমানকে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধারণা করা হচ্ছে, রোজা রেখে দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এ আর রাহমানের শারীরিক পরিস্থিতির দিকে খেয়াল রাখছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানান, এখন অনেকটা সুস্থ আছেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক। এক্স হ্যান্ডলে এম কে স্ট্যালিন লেখেন, ‘এ আর রাহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন যে তিনি বর্তমানে ভালো আছেন এবং শিগগিরই বাড়ি ফিরে আসবেন।’

তবে এখনো এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো