হোম > বিনোদন > বলিউড

জ্যাকুলিন আবার হলিউডে

ঢাকা: ক্রমেই দীর্ঘ হচ্ছে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া অভিনয়শিল্পীর তালিকা। প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর সম্প্রতি হলিউড সিনেমায় মুখ দেখিয়েছেন হুমা কুরেশি। সেই পথে হাঁটছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

যদিও তাঁর হলিউডযাত্রা শুরু হয়েছে বেশ আগে। ‘ডেফিনেশন অব ফিয়ার আউট’ এ অভিনয় করেছিলেন। সেটাই ছিল তাঁর হলিউডে প্রথম। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

হলিউডে জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন সিনেমার খবর এসেছে। অ্যান্থলজি অর্থ্যাৎ ছোট ছোট গল্প মিলে নির্মিত সিনেমাটির নাম ‘উইমেন্স স্টোরিজ’। জ্যাকুলিন থাকছেন পুলিশ অফিসার চরিত্রে।

ছয়টি আলাদা গল্পের সিনেমাটি বানিয়েছেন ছয়জন নারী পরিচালক। অভিনয়শিল্পীরাও প্রায় সবাই নারী। জ্যাকুলিনকে যে পর্বে দেখা যাবে, সেটির নাম ‘শেয়ারিং এ রাইড’। পরিচালনা করেছেন লীনা যাদব। বিভিন্ন কর্মজীবী নারীর জীবনযাপন তুলে আনা হয়েছে এ সিনেমায়। শুটিং হয়েছে ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রে।

গত অক্টোবরে এ সিনেমার শুটিং করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের মুম্বাইয়ের সিএসটি পুলিশ স্টেশন চত্বরে হয়েছে শুটিং। সিএসটি থানাতেও ছবির কিছু দৃশ্যধারণ হয়েছে। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

জ্যাকুলিনকে শেষবার সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় দেখা গেছে। নায়কের সঙ্গে ‘দিল দে দিয়া’ গানে নেচেছেন তিনি।

দেখুন ‘রাধে’র ‘দিল দে দিয়া’:

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো