হোম > বিনোদন > বলিউড

সত্যপ্রেম কি কথা সিনেমার টিজারে নজর কাড়লেন কার্তিক–কিয়ারা

আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার বহুল প্রত্যাশিত টিজার। আজ সকালে প্রকাশের পরই কিয়ারা-কার্তিকের রসায়ন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

সাজিদ নাদিয়াদওয়ালা ও নমাহ পিকচার্সের প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্বাংশ। রোমান্টিক ঘরানার সিনেমাটির টিজারে নজর কেড়েছেন কিয়ারা-কার্তিক জুটি। এর আগেও ব্লকবাস্টার সিনেমা ‘ভুল ভুলাইয়া–২’ তে অসাধারণ অভিনয়ে প্রশংসিত হয়েছিলেন তাঁরা। সিনেমাটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির বেশি ব্যবসা করেছিল। 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিতে সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া প্রমুখ।

প্রসঙ্গত, ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার মাধ্যমে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স একসঙ্গে প্রযোজনায় এসেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো