হোম > বিনোদন > বলিউড

সোহেল খানের ২৪ বছরের সংসারে ভাঙন

২০১৭ সালে গুঞ্জন ওঠে সোহেল খান ও সীমা খানের সংসার ভাঙার। সেউ গুঞ্জন এবার সত্যি হতে চলেছে। ভেঙে যাচ্ছে সোহেল-সিমার সংসার। ১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। সংসারে তাঁদের দুই সন্তান নির্ভান ও ইয়োহান। দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন সোহেল-সীমা। ইতিমধ্যে পারস্পরিক বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তাঁরা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনেক দিন ধরেই আলাদা থাকতেন সোহেল খান ও সীমা খান। আলাদা থেকেও সম্পর্কের উন্নতি হয়নি। তাই শেষ পর্যন্ত ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

১৩ মে মুম্বাইয়ের পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন করেছেন সোহেল খান ও সীমা খান। ভিন্ন ভিন্ন সময়ে দুজনেই সশরীরে আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি বা মন্তব্য জানাননি সোহেল খান ও সীমা খান।

এর আগে খান পরিবারের আরেক ছেলে আরবাজ খানের সংসার ভেঙেছে ২০১৭ সালে। অভিনেত্রী-নৃত্যশিল্পী মালাইকা আরোরার সঙ্গে ১৯ বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। খান পরিবারের বড় ছেল বলিউড সুপারস্টার সালমান খান এখনো বিয়ে করেননি।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো