হোম > বিনোদন > বলিউড

ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে কোথায় গেলেন

বৃহস্পতিবার রাতেই সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারকা জুটির বিয়ের ফটো শোভা পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে বিদেশিনী ক্যাটকে দেখে কে বলবে তিনি ভারতে এসেছেন বছর কয়েক আগেই। হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেন প্রেমিক ভিকিকে।

মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসর। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনো আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইটে উঠেছেন নববিবাহিত এই জুটি।

মনে করা হচ্ছে, ভিকি আর ক্যাট উড়ে গেলেন মালদ্বীপে হানিমুনের জন্য। বেশ টাইট শুটিং শিডিউল রয়েছে ভিকির। হাতে পর পর ছবির কাজ। তাই বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়।

যদিও বিয়ের মতো এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে।

ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বাইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনো অজানা।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো