হোম > বিনোদন > বলিউড

মেট্রোতে চড়ে শুটিং সেটে গেলেন হৃতিক রোশন

মেট্রোরেলে চড়ে শুটিং সেটে গেলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। আজ শুক্রবার মুম্বাইয়ের মেট্রোরেলে চড়ে নিজের গন্তব্যে পৌঁছানোর মুহূর্ত নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ‘কৃষ’খ্যাত এই নায়ক।

হৃতিক তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেট্রোতে থাকা অন্য যাত্রীরা হৃতিকের সঙ্গে ছবি তুলছেন। হৃতিকও হাসি মুখে তাদের ফ্রেমে ধরা দিচ্ছেন।

এসব ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘আজ মেট্রোরেলে করে শুটিং সেটে এসেছি। সত্যি কিছু মিষ্টি মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। ট্রাফিক জ্যাম কিংবা গরম আমাকে স্পর্শ করতে পারেনি।’

হৃতিক রোশনের পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। পুরোদমে চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার দৃশ্যধারণের কাজ।

বড় বাজেটের এ সিনেমায় আরও অভিনয় করছেন—অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পেতে পারে।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো