হোম > বিনোদন > বলিউড

আমাজন প্রাইমে ছবি দেখতে খরচ বেড়েছে

ভারতে বাড়ছে আমাজন প্রাইমের মেম্বারশিপের দাম। আজ (১৩ ডিসেম্বর) থেকেই চালু হচ্ছে এই নতুন মূল্যতালিকা। আমাজন প্রাইমের অফিশিয়াল সাইটে ইতিমধ্যেই নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ থেকে ৯৯৯ টাকার মেম্বারশিপ বেড়ে হয়েছে ১৪৯৯ টাকা। এক বছরের সাবস্ক্রিপশনের জন্য খরচ করতে হবে আগের তুলনায় ৫০০ টাকা বেশি।

অন্যদিকে, আমাজন প্রাইমের তিন মাসের সাবস্ক্রিপশনের খরচ ছিল ৩২৯ টাকা। আজ থেকে সেটার দাম বেড়ে হয়েছে ৪৫৯ টাকা। মাসিক মেম্বারশিপের দাম ১২৯ টাকার বদলে হবে ১৭৯ টাকা। ১৩ ডিসেম্বরের পর থেকে মেম্বারশিপকে রিনিউ করাতে হবে নতুন দামে।

আমাজন প্রাইম ১২ ডিসেম্বর পর্যন্ত ৭৪৯ টাকায় ‘ইয়ুথ’ মেম্বারশিপ অফার করত। সাধারণত যেসব ইউজারের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে তারা এই সুবিধা উপভোগ করতে পারতেন। ১৩ ডিসেম্বরের পর থেকে এই বার্ষিক মেম্বারশিপের নতুন দাম হয়েছে ৮৯৯ টাকা।

আমাজন গত পাঁচ বছর ধরে একই পরিমাণ চার্জ করছে এবং এই মূল্য বৃদ্ধির জন্য কোনো বিস্তারিতভাবে জানানো হয়নি।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো