হোম > বিনোদন > বলিউড

‘তারে জামিন পার’ সিনেমার মা-ছেলের দেখা ১৫ বছর পর

আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।

অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।

উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো