হোম > বিনোদন > বলিউড

মহাকুম্ভের ‘ভাইরাল কন্যা’ মোনালিসার বলিউডে অভিষেক

দ্য ডায়েরি অফ মণিপুর সিনেমার পোস্টার ও মোনালিসা ভোঁসলে। ছবি: সংগৃহীত

মহাকুম্ভে মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে এখন ‘ভাইরাল কন্যা’। নেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে সিনেমায় পা রাখছেন এই লাস্যময়ী সুন্দরী।

খবর রটে দক্ষিণী সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। সেই গুঞ্জনের মধ্যে মোনালিসার বলিউড অভিষেকের খবর এল। সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন এই ভাইরাল তরুণী। সনোজ মিশ্র এর আগে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা পরিচালনা করেছিলেন। যদিও সিনেমাটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি।

পরিচালক তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডিতে মোনালিসার সঙ্গে ছবি শেয়ার করি এই খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই সিনেমার শুটিং শুরু হবে। ভাইরাল কন্যাও যোগ দেবেন শুটিং ফ্লোরে। সিনেমাটির গল্পকারও সনোজ নিজেই।

দ্য ডায়েরি অব মণিপুর সিনেমার পরিচালকের সঙ্গে মোনালিসা। ছবি: ইনস্টাগ্রাম

মোনালিসা দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন—এর আগে এমন খবর পাওয়া যায়। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। মোনালিসা স্কুলের গণ্ডিও কখনো ছোঁয়নি। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী তিনিই।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো