হোম > বিনোদন > বলিউড

‘তারে জামিন পার’-এর অনুপ্রেরণাতেই আসছে আমিরের ‘সিতারে জামিন পার’

কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, আমির খানের পরের সিনেমার নাম হতে যাচ্ছে ‘সিতারে জামিন পার’। তার পর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জামিন পার’-এর সঙ্গে নামের মিল পেয়ে শুরু হয় আলোচনা। পাশাপাশি সমালোচনাও শুরু হয় নেটিজেনদের মধ্যে। রিমেক কিংবা সিকুয়েল থেকে আমিরকে বের হয়ে আসার পরামর্শও দেন অনেকে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন আমির।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর সঙ্গে আলাপচারিতায় আমির জানান, ২০০৭ সালে নির্মিত ‘তারে জামিন পার’-এর অনুপ্রেরণাতেই এবার তিনি তৈরি করবেন ‘সিতারে জামিন পার’।

আমির বলেন, ‘আমি প্রকাশ্যে এটা নিয়ে আগে কথা বলিনি, তাই বিশেষ কিছু বলতে পারব না। কিন্তু নামটা তো বলতে পারি। ছবির নাম ‘সিতারে জামিন পার’। নিশ্চয়ই আপনাদের মনে আছে ‘তারে জামিন পার’-এর কথা। এই ছবির নাম ‘সিতারে জামিন পার’, কারণ একই থিমে তৈরি এই ছবি ‘তারে জামিন পার’ থেকে ১০ পা এগিয়ে রয়েছে।’ আমির আরও জানান, ‘তারে জামিন পার’ যেভাবে কাঁদিয়েছে, এই ছবি সবার মুখে হাসি ফোটাবে।

সিনেমাটি নিয়ে অভিনেতা আরও বলেন, ‘এই সিনেমার নাম খুব ভেবেচিন্তে রাখা, কারণ থিমটা প্রায় একই। আমাদের সবার মধ্যেই কিছু ঘাটতি থাকে, এর পাশাপাশি সবার মধ্যে ভালো কিছু ব্যাপার থাকে। সেই ভাবনা নিয়েই এই সিনেমা।’

তবে এই সিনেমার পরিচালকের আসনে নিজেই থাকবেন কি না, তা অবশ্য খোলসা করেননি অভিনেতা। অভিনয় থেকে দূরে থাকলেও প্রযোজক আমির সম্প্রতিই ঘোষণা করেছেন তাঁর নতুন প্রোজেক্ট ‘লাহোর ১৯৪৭’। এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার সন্তোষি।

‘তারে জামিন পার’ কেবল সিনেমা নয়, একটি অনুপ্রেরণারও নাম। আমির খানের প্রথম পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। প্রথম সিনেমাতেই পরিচালক হিসেবে বাজিমাত করেন আমির। বক্স অফিস থেকে সমালোচক—সব জায়গায় প্রশংসিত হয় সিনেমাটি। ১২ কোটি রুপি বাজেটের সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৮৭ কোটি রুপিতে।

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

অবশেষে জামিন পেলেন রাজপাল যাদব

বিটলসের বায়োপিকে রবিশঙ্করের চরিত্রে ফারহান আখতার

‘ডন ৩’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন হৃতিক রোশন

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

‘ভাগাম ভাগ’-এর সিকুয়েলে গোবিন্দর বদলে মনোজ

‘ম্যায় হু না’র সিকুয়েলে দ্বৈত চরিত্রে ফিরছেন শাহরুখ

‘ধুরন্ধর ২’ সিনেমার টিজারে আরও ভয়ংকর রণবীর

অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ আমির খান

যে কারণে মহেশ ভাটকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওশো