হোম > বিনোদন > সিনেমা

সালমানের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সোনাক্ষী

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ওঠে, সালমান খান বিয়ে করেছেন সোনাক্ষী সিনহাকে। বিয়ের একটি ছবিও ভাইরাল হয়। এ বিষয়ে ভাইজান চুপ থাকলেও মুখ খুলেছেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে ছবিটি শেয়ার হয়েছে, সেখানে সোনাক্ষী মন্তব্য করেন, ‘আপনারা এতটা বোকা! আসল ছবি আর ভুয়া ছবির পার্থক্য বুঝতে পারেন না?’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফটো এডিট করা সেই ছবিতে দেখা যায় বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন সালমান। আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। এই ছবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সবার একটাই প্রশ্ন, চুপিসারে শেষ পর্যন্ত সোনাক্ষীকে বিয়ে করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর? তবে ছবিটি যে ভুয়া, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের। 

বিয়ে নিয়ে সোনাক্ষীর মন্তব্যে নতুন করে সেই ছবি নিয়ে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো নেটিজেনের মন্তব্য, এমন ছবি নিয়ে সোনাক্ষীর মাথাব্যথার কোনো কারণই নেই। আবার কেউ বলেন, মুখ খুলে নায়িকা ভালোই করেছেন। এ ধরনের সস্তা গসিপ বন্ধ হওয়া উচিত। 

বরাবরই সালমান খানের প্রিয় পাত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সালমানের হাত ধরে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। সালমান-সোনাক্ষী জুটি বেশ সাদরে গ্রহণ করেন বলিউডপ্রেমীরা। 

এদিকে বলিপাড়ায় চর্চিত আছে যে সোনাক্ষীর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে অভিনেতা জাহির ইকবালের। অন্যদিকে রোমানিয়ান অভিনেত্রী-মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান—এমনটা শোনা যাচ্ছে কয়েক বছর ধরেই।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা