হোম > বিনোদন > সিনেমা

টাইটেল গানে রাজকুমার হয়ে ধরা দিলেন শাকিব খান

প্রকাশ্যে এসেছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। আসিফ ইকবালের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ সেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

গানটিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে রোমান্স করতে দেখা গেছে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ‘প্রিয়তমা’ সিনেমার টাইটেল গানের মতোই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। শাকিব খানের ভ্যারিফায়েড ফেসবুকে শেয়ার করা গানটির মন্তব্যে হাসান আহমেদ লিখেছেন, ‘আহ রাজকুমার, হৃদয় ছুঁয়ে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘প্রিয়তমার পর আরেকটি হিটের অপেক্ষায়।’

গেল বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে হিমেল আশরাফ নির্মাণ করছেন ‘রাজকুমার’। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে।

পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। আরশাদ আদনানের প্রযোজনায় প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা