হোম > বিনোদন > সিনেমা

নভেম্বরে মুক্তি পাবে ‘রং ঢং’

তিন বছর সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল চলচ্চিত্র ‘রং ঢং’। এবার মুক্তির পালা। আগামী ৮ নভেম্বরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার অভিনেতা স্বাধীন খসরু।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে রং ঢং। বানিয়েছেন আহসান সারোয়ার। নির্মাতা জানান, রং ঢং সিনেমায় প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র নয়, প্রায় প্রতিটি চরিত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

রং ঢং সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভিন, প্রাণ রায়, জামিল হোসেন, সোমা ফেরদৌস, সাদাফ, রকিব হোসেন ইভান, মাখনূন, সোহেল মন্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ।

চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, গান গেয়েছেন শামিম আলম বুলেট, পান্থ কানাই, রোমান্স, তাসনুভ।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা