হোম > বিনোদন > সিনেমা

নুসরাত ফারিয়ার পোশাকের সমালোচনা করলেন পলি-ময়ূরী

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব নুসরাত ফারিয়া। মাঝেমধ্যেই খোলামেলা ছবিতে আলোচনা-সমালোচনার শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার ফারিয়ার পোশাক নিয়ে খোঁচা দিলেন শূন্য দশকের চিত্রনায়িকা ময়ূরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। সেখানে বেশ খোলামেলা লুকে তাঁকে দেখা গেছে। সাগর সৈকতে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘বিটিং দ্য হিট’। ফারিয়ার সেই ছবি ফেসবুকে শেয়ার করে আরেক চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরী লেখেন, ‘নুসরাত ফারিয়া করলে “লীলাখেলা’’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি লেখেন, ‘এইবার বুঝলে দোস্ত, কেন পোস্ট করলাম।’

শূন্য দশকে ঢাকাই সিনেমা যখন অশ্লীলতার রাজত্ব, সে সময়ের একটানা কাজ করেছেন ময়ূরী ও পলি। দুজনকেই ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলা হয়। তবে ময়ূরী ও পলি উভয়েই দাবি করেন কোনো অশ্লীল সিনেমায় অভিনয় করেননি তাঁরা। বর্তমানে চলচ্চিত্র দূরে আছেন ময়ূরী ও পলি।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা